স্পেনে বিজয় উদযাপনের সময় কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শিরোপা জয়ের উদযাপনের স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছে। সোমবার(২০ জুলাই) জরুরি সেবা বিভাগ ‘এক্স’ দেওয়া পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের কিছু পরে তারা খবর পায় অনেক মানুষের ওপর একটি ফোয়ারা ধসে পড়েছে।

এতে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও কয়েক জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১০ সালের পর স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয় উদযাপনের জন্য বহু মানুষ ফোয়ারাটির ওপর উঠে পড়েছিল এবং অতিরিক্ত ভার সইতে না পেরে সেটি ধসে পড়ে।

এদিকে পৌরসভা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে সিউদাদ রদ্রিগো সিটি হলে কিশোরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights