স্বর্ণের দাম আরও বাড়ল
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
