স্বামীকে হত্যা করে ৯৯৯-এ ফোন, আদালতে স্ত্রীর দায় স্বীকার

দাম্পত্য কলহের জেরে রাজধানীর মোহাম্মদপুরে স্বামী শামীম মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী বানু বেগম।

শুক্রবার (২৩ জুন) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বানু স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, শামীম মিয়া একজন রিকশাচালক। আসামি বানু বেগম তার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য বানুকে তার স্বামী প্রায়ই মারধর করতেন। এ কারণে স্বামীকে কুপিয়ে হত্যা করেন বানু। হত্যার পর গত বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে ফোন দেন বানু বেগম। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights