হরমুজ প্রণালীতে গানবোট থেকে ট্যাঙ্কারে গুলি

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউকেএমটিও বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। দু’টি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে, গানবোটগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ‘সম্পৃক্ত’।

ইউকেএমটিও তাদের পরামর্শমূলক নোটে জানিয়েছে, ট্যাঙ্কারের ক্যাপ্টেন বলেছেন-গানবোটগুলো কোনো রেডিও বার্তা বা সতর্কতা ছাড়াই সরাসরি গুলি চালাতে শুরু করে। তবে জাহাজ এবং ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights