হাকিমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের ধাক্কায় আবির হোসেন জয় নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাকিমপুরের হিলি-বিরামপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন জয় (৩২) হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মুহেবুব খানের ছেলে ও হিলি বাজারের একটি ওষুধ ফার্মেসিতে কাজ করতেন জয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আবির হোসেন জয় শালিকাকে নিয়ে মোটরসাইকেল যোগে বোয়ালদাড় গ্রামে শালিকাকে নামিয়ে দেওয়ার জন্য যায়। শালিকাকে নামিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে হিলি-বিরামপুর সড়কের বিরামপুর থেকে ছেড়ে আসা হিলি অভিমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights