হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের বদরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ৮ ঘণ্টা পর গ্রেফতার। শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকা থেকে সে হাতকড়াসহ পালিয়ে যায়। রবিবার বিকেলে ৪টার দিকে তাকে বদরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

রবিবার ভোররাতে হাতকড়া উদ্ধার করা হয়। গ্রেফতার মমতাজুর রহমান গোপালপুর ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

জানা গেছে, রাত ৮টার দিকে রংপুর জেলা ডিবি পুলিশের সাদা পোশাকধারী একটি দল শিবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মমতাজুর রহমানকে মাদকসহ আটক করে হাতে হাতকড়া পরায়। পরে পুলিশের গাড়িতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, পালিয়ে যাওয়া আসামি মমতাজুর রহমাকে রবিবার বিকেলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights