হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।

এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজ চলছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights