হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭।

একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights