হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’

অনলাইন ডেস্ক

বাংলােদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট উন্মোচন করেছে তাদের নতুন মেন্যু—‘নাগা বিফ খিচুড়ি’।

“বাংলার স্বাদ”—এই প্রতিশ্রুতিকে সামনে রেখে তৈরি করা এই বিশেষ পদে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মানের গরুর মাংস, আসল নাগা মরিচ, দেশীয় সুগন্ধি মসলা এবং ধীর আঁচে দীর্ঘ সময় রান্নার ঐতিহ্যবাহী কৌশল। উৎকৃষ্ট মানের চাল, ডাল, খাঁটি সরিষার তেল ও বিশেষ আচার মিলিয়ে প্রস্তুত এই ঝাঁঝালো খিচুড়ি রসনাবিলাসীদের দেবে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। বিশেষ করে ঝালপ্রেমী ও ঐতিহ্যবাহী খাবারের অনুরাগীদেরকে দেবে মনে রাখার মতো অভিজ্ঞতা।

বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে আধুনিক ও আরামদায়ক পরিবেশে অতিথিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট নিয়মিত নতুন নতুন দেশীয় স্বাদের পদ সংযোজন করে আসছে। নাগা বিফ খিচুড়ি সেই ধারাবাহিকতায় আরেকটি বিশেষ সংযোজন, যা অতিথিদের জন্য এনে দেবে ঝাঁঝ, ঐতিহ্য এবং পরিপূর্ণ রসনাতৃপ্তির এক অনন্য অভিজ্ঞতা।

বসুন্ধরা আবাসিক এলাকাসহ ঢাকার সব ভোজনরসিকদের জন্য রইলো আন্তরিক আমন্ত্রণ—হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এসে উপভোগ করুন নতুন এই ‘নাগা বিফ খিচুড়ি’। আর আবিষ্কার করুন চিরচেনা স্বাদের এক নতুন রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights