হেরে যা বললেন নারী দলের কোচ

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছেন আফঈদা-রিপারা। স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। তবে এই নতুনদের নিয়ে তিনি আশাবাদীও।

প্রথম প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। দলের একমাত্র গোলদাতা আফঈদা খন্দকার।

‘বিদ্রোহী’ ১৮ ফুটবলারকে ছাড়াই নতুনদের নিয়ে দল গড়েছেন বাটলার। বর্তমান দলে ২০২৪ সাফ জয়ী দলের কেবল আট জন, বাকিরা অনূর্ধ্ব-২০ দলের বা একেবারেই নতুন।

বাটলার বলেছেন, যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলবে, সংযুক্ত আরব আমিরাতকে আমরা (অনেকক্ষেত্রে) ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি।

তিনি মনে করছেন, মাঠে নামার মধ্যে দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। এই ইংলিশ কোচের ভাষ্য, ‌‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেভাবে মেয়েরা খেলেছে, অসাধারণ। দারুণ ফুটবল খেলেছে তারা।’

বাটলারের দাবি, এই দল টিকবে অনেক দিন।

কোচ বলেছেন, আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ হাসবে এবং রসিকতা করবে…কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। আমি মনে করি, জয়টা মূখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights