শিরোপার আরও কাছে লিভারপুল

অনলাইন ডেস্ক
আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল লিভারপুল।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। যদিও দুই ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ডাগআউটে ছিলেন না লিভারপুল কোচ।

অ্যানফিল্ডে দোমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস মাক আলিস্তের।

এর ফলে ২৮ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এদিন গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে নটিংহ্যামের (৪৮) সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গুয়ার্দিওলার দল।

৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি, ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights