হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ২০০ রান

অনলাইন ডেস্ক

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৯৯ রানে গুটিয়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ। ফলে জয়ের জন্য অর্থাৎ স্বাগতিকদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ২০০ রান।

শনিবার হারারের স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৪৮.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুর দিকে দারুণ বোলিং করে জিম্বাবুয়ের টপ অর্ডারকে চাপে ফেলে বাংলাদেশ। ২৭ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। শরীফুল ইসলাম তুলে নেন বেন কারান ও ক্রেইগ আরভিনের উইকেট, আর তাসকিন আহমেদ ফেরান ব্রায়ান বেনেটকে।

এরপর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে কাইয়াকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাসকিন। এক প্রান্ত আগলে রেখে ইনিংস বড় করেন মাধেভেরে। শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটার ৭৪ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।

শেষ দিকে ব্র্যাড ইভান্সের ৪৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসে ১৯৯ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম। এক উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights