হোয়াইটওয়াশ করার কথা চিন্তা করিনি : সাকিব

অনলাইন ডেস্ক

ইতিহাস আগেই রচনা হয়েছিল। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এবার হলো আরও বড় ইতিহাস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে টাইগাররা।

বাংলাওয়াশের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন, ‘না। ওভাবে ছিল না। সিরিজ শুরুর আগে ম্যাচ জেতার চিন্তা করিনি। ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। টি-টোয়েন্টিতে ছোট ছোট রান ডিফারেন্স মেক করে, ওই জায়গায় টিক মার্ক দিয়েছি। ’

এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে ওই সিরিজগুলো নিয়ে অনেক ধরনের নেতিবাচকতা ছড়িয়েছে। এবারেরটা কি এগিয়ে রাখবেন?
সাকিব বলেছেন, ‘তুলনা করতে চাই না। প্রতিটা ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেভাবে জিতেছি সেভাবে খুব বেশি খেলে জিতিনি।’

বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে সাকিব বলেছেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত এই সিরিজে… সবাই বিপিএলে পারফর্ম করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। খুব বেশি গ্যাপ ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights