১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শনিবার (১১ মার্চ) বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আবুল হোসেন ও মো. বিপ্লব হোসেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম (সেবা) বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাক টার্মিনাল এলাকায় এসেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights