১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ৪২ হাজার ৬৫১ ভোটকেন্দ্রের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত কোনও কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের কোনও আশঙ্কা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights