১৩ দিনে বঙ্গবন্ধু টানেলে ২ কোটি ৫ লাখ টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৩ দিনে চলাচল করেছে ৮৯ হাজার ৩২৮টি যানবাহন। এসব যানবাহনের কাছ থেকে টানেল ব্যবহারের বিপরীতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৮২ হাজার টাকা।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করে বলেন, টানেলে টোল আদায় ও যানবাহন চলাচল প্রতিনিয়ত বেড়ে চলছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ছয়টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights