২০২৮ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন নাগেলসমান

অনলাইন ডেস্ক
জার্মানি জাতীয় দলের হয়ে ২০২৮ সাল পর্যন্ত ডাগআউটে দেখা যাবে জুলিয়ান নাগেলসমানকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। এক বিবৃতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

নাগেলসমান জানান শিরোপা জয়ের প্রত্যয়। তিনি বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বরে যখন ডিএফবিতে আসি, তখন কল্পনাও করতে পারিনি যে, ঘরের মাঠে ইউরোর পর আমি জাতীয় দলের কোচ থাকব। প্রতিদিন যে প্রতিক্রিয়া আমরা পাই, সেটাই প্রমাণ করে যে, একসঙ্গে আমাদের যাত্রা সঠিক পথে আছে। আমরা একসঙ্গে শিরোপা জিততে চাই।’

নাগেলসমান কোচ হয়ে জার্মানিকে খেলান ২০২৪ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত তার অধীনে ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে জার্মানি। রয়েছে ৫ ড্র ও ৩ হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights