২১ মামলার আসামি বহিষ্কৃত চেয়ারম্যান লেয়াকত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান বিএনপি নেতা লেয়াকত আলীকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১ টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, লেয়াকতের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২১টিরও বেশি মামলা আছে। এরমধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলো। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights