২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বরতায় ৭০০ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তাদের লাইভ আপডেটে বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন। গাজায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বলেও তিনি জানিয়েছেন।
৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে আবারও গাজায় নির্বিচার বোমা হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে অনবরত বোমা ফেলছে।
সূত্র : আল-জাজিরা।
