৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নিজেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা তিন দিনের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।’
সফরে আলোচনায় কোন বিষয় থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এখনো রেডি হয়নি।’ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

এদিকে, উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে আবহাওয়াজনিত কারণে উগান্ডা যাওয়া হয়নি তার। আজ রাতে উগান্ডায় উদ্দেশে ফের ঢাকায় ছাড়ার কথা রয়েছে মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights