‘৭২ ঘণ্টার বিরতি না থাকলে কোনোমতেই খেলব না’

অনলাইন ডেস্ক
গত বুধবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-আতলেতিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দুই ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটি বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত।

রিয়ালের পরের ম্যাচটি শুরু হয় শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায়। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে। এমন ঘন সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ বেশি পড়ে বলে রিয়াল কোচ শুধু বিরক্তি নয়, রীতিমতো হুমকি দিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এবারই শেষ। এরপর দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে তার দল ম্যাচ বয়কট করবে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলে রিয়াল মাদ্রিদ কোচকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। ক্লাবের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।’

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনোমতেই খেলব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights