৯ মাস পর ভারত থেকে পণ্যবাহী ট্রেন এলো বিরলে

দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘ ৯ মাস পর ভারত-বাংলাদেশের রাধিকাপুর ও দিনাজপুরের বিরল সীমান্ত পথে আমদানি করা মালবাহী ট্রেনে বিরল রেলস্টেশনে পণ্য আসার পর কাস্টমস ও ইমিগ্রেশন এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন শেষে গন্তব্যের দিকে ছুটে যায়। এর মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠার সূত্রপাত হলো।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পণ্যবাহী ট্রেনটি ৪৬টি ক্যারেটে বিপুল পরিমাণ চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) বহণ করে বাংলাদেশে আসে।

বিরল ইমিগ্রেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ২৪মে সর্বশেষ ভারত থেকে মালামাল নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এর দীর্ঘ ৯ মাস পর গত বুধবার বিকেলে এই ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে দিনাজপুরের বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌছায়। কাস্টমস ও ইমিগ্রেশন এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পন্যবাহী ট্রেনটি বিরল রেল স্টেশন ছেড়ে যায়। ৪৬টি ক্যারেটে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) বাংলাদেশের বগুড়ার এক ব্যবসায়ী আমদানি করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। এর মধ্যে রাধিকাপুর-বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল এই তিনটি পথে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলে। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights