আখাউড়ায় কৃষি প্রযুক্তি মেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার থেকে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করা হয়। মেলায় ১০টি স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন প্রদর্শনীসহ কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে সেক্রেটারি মো. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights