আজিমপুরে দিনদুপুরে বাসায় লুটপাট, দুধের শিশুকেও নিয়ে গেছে ‌ডাকাত দল

অনলাইন ডেস্ক

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনদুপুরে ডাকাতি হয়েছে। লুটপাটের পর ডাকাতরা গৃহকর্ত্রীর দুধের শিশুকেও নিয়ে গেছে।

শুক্রবার সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

যে বাসায় ডাকাতি হয়েছে সেখানে স্বামী ও সন্তান নিয়ে থাকেন ফারজানা আক্তার; যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে একদল ডাকাত ফারজানার বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ফুটফুটে সন্তানকে নিয়ে যায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/জুনাইদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights