আজ যেমন থাকবে ঢাকার আকাশ

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অফিস। সেই সঙ্গে আজ তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights