আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশি

সাভার প্রতিনিধি:
রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের পাল্টা-পাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়।

এসময় তল্লাশি চৌকতে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এসময় যাত্রীদের মোবাইল, মানিব্যাগসহ সাথে থাকা অন্যান্য ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে চেকপোস্ট কার্যক্রম চালানোর ফলে সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। সন্ধ্যার পর থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। চেকপোস্টের দায়িত্বে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, শনিবার রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights