আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে তৃতীয় লটের ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪৩৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অপর এক প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রতিষ্ঠান কাফকো’র কাছ থেকে ১৩তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১০দশমিক ৫০ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights