বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৭টার পর শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

প্রসঙ্গত, আজ দুপুরের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights