ইরানের গুরুত্বপূর্ণ যেসব স্থাপনায় হামলা হয়েছে

অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে এই হামলা শুরু হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত তেহরানে অবস্থিত ইরানের পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

আরও যেসব স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারচিন সামরিক কমপ্লেক্স।

শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও ‍যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এছাড়া স্থানীয় আরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights