ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে ইসরায়েলি সেনা গ্রেফতার

অনলাইন ডেস্ক
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েল। তার নাম রাজ কোহেন। তিনি ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রিজার্ভ সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী জেরুজালেমের বাসিন্দা রাজ কোহেনকে ইরানের কাছে গোপন তথ্য পাচারের সন্দেহে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, “ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত অপরাধ করার সন্দেহে রাজ কোহেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কয়েক মাস ধরে ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। তাকে সংবেদনশীল নিরাপত্তা তথ্য পাচারসহ বিভিন্ন নিরাপত্তা মিশন সম্পন্ন করতে বলা হয়েছিল।”

ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা এবং কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার দেশটিতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ, আরব নিউজ, ডন নিউজ, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights