ইরানের পাশে ভেনেজুয়েলা, নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর হিটলার বলে নিন্দা

অনলাইন ডেস্ক

ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে তীব্র নিন্দা করেছেন। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা করেছেন। তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ‘অপরাধমূলক আক্রমণ’।

মাদুরো এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধকে না, ফ্যাসিবাদকে না, নব্য-নাৎসি ইহুদিবাদকে না বলুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার।

ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এ হিটলারকে সমর্থন করছে। সুতরাং তারাও অভিযুক্ত মনে করেন মাদুরো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘মহৎ ও শান্তিপ্রিয় ইরানি জনগণের বিরুদ্ধে’ অবস্থান নেওয়ার তার শাস্তি দাবি করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights