ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
অনলাইন ডেস্ক
ইসরায়েলের দিকে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
ইসরায়েল সেনাবাহিনী জানায়, লক্ষ্যবস্তু হওয়া এলাকার বাসিন্দাদের মোবাইলে বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে। হুমকির আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
