বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে ‘এ’ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

তিন ওয়ানডে এবং দুইটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ এবং দুইটি এক দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ‘এ’। সফরকে সামনে রেখে দুই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

ঘরোয়া ক্রিকেটে ভালো ক্রিকেটারদের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের প্রাধান্য দিয়েই দল সাজিয়েছে জিম্বাবুয়ে। গত বছরের অক্টোবরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলে জিম্বাবুয়ে ‘এ’ দল।

সেই ম্যাচের পর বাংলাদেশ সফরে প্রথম মাঠে নামছে তারা। এমসিসি ম্যাচের আগে ২০২৫ সালের এপ্রিলে স্কটল্যান্ড সফরে গিয়েছিল জিম্বাবুয়ে ‘এ’ দল, যেখানে খেলেছে এক দিনের এবং একাধিক দিনের ম্যাচ।

বাংলাদেশ সফরে ৮ এবং ১০ জুন প্রথম দুটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে ‘এ’ দল, খেলা হবে বগুড়াতে। তৃতীয় ওয়ানডে রাজশাহীতে ১৩ জুন। ১৭ জুন এবং ২৪ জুন মাঠে গড়াবে দুটি চার দিনের ম্যাচ, খেলা হবে সিলেটে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের স্কোয়াড:

ওয়ানডে স্কোয়াড:

ফারাজ আকরাম, রায়ান বার্ল, ম্যাথু ক্যাম্পবেল, মাইকেল ফ্রস্ট, ট্রেভর গোয়ান্ডু, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ক্লিভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ভিনসেন্ট মাসেকেসা, আর্নেস্ট মাসুকু, তারিসাই মুসাকান্দা, আনতুম নাকভি।

চারদিনের ম্যাচের স্কোয়াড:

ফারাজ আকরাম, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ম্যাথু ক্যাম্পবেল, মুনাশে চিমুসোরো, মাইকেল ফ্রস্ট, ট্রেভর গোয়ান্ডু, ক্লিভ মাদান্দে, তানুনুরওয়া মাকোনি, টিনোটেন্ডা মাপোসা, ভিনসেন্ট মাসেকেসা, আর্নেস্ট মাসুকু, তারিসাই মুসাকান্দা, ডিয়ন মায়ার্স, আনতুম নাকভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights