ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ ও রোমান ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন শরিফ ও রোমানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে।

নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরিফকে ডেকে নেয়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাহিরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যায় শরীফ ও রোমান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights