উজিরপুরে খাল খনন শেষে উদ্বৃত্ত ৬০ লাখ টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত প্রায় ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের বরাদ্দের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এ ঘটনাকে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার খাল খননের জন্য সরকার ২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজ শেষে হিসাব-নিকাশে প্রায় ৬০ লাখ টাকা অব্যয়িত থাকায় তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ইউএনও মো. আলী সুজা বলেন, জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর যে অর্থ উদ্বৃত্ত ছিল, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই অর্থ সরকার দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে।

তিনি আরো বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights