এক নতুন ও ভয়াবহ অধ্যায়ে প্রবেশের ঝুঁকিতে ইরান যুদ্ধ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে আমরা প্রতিদিন উত্তেজনার পারদ চড়তে দেখছি বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ প্রোগ্রামের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

সোমবার কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে এ কথ বলেছেন মোহাম্মদ এলমাসরি।

মোহাম্মদ এলমাসরি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে, যার বিপরীতে ইরানও তাদের পাল্টা জবাবের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

এটি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে, বিশেষ করে ইরানের সাধারণ মানুষের জন্য উল্লেখ করে তিনি আরও বলেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী কেবল সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেনি। বরং হাসপাতাল ও স্কুলেও হামলা চালিয়েছে। এর ফলে ৫ হাজারের বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, বিশেষ করে ইসরায়েলি বাহিনী অত্যন্ত ভারী বোমা ব্যবহার করছে, যার ফলে গোটা আবাসিক ব্লক ধ্বংস হয়ে যাচ্ছে।

সতর্ক করে তিনি বলেন, আমরা যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ অধ্যায়ে প্রবেশের ঝুঁকিতে রয়েছি।

উল্লেখ্য-ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights