ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক

আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আর এই টুর্নামেন্টের জন্য তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গত সোমবার চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব। আজ (বুধবার) দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। এর আগে রংপুরের ৯ জন স্থানীয় ক্রিকেটার কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছেন।
আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights