কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইজিপি রোডস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করে জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত প্রায় সবগুলো মামলার এজাহারভুক্ত আসামি। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি গা ডাকা দেন। এর মধ্যে শনিবার সোহেল আহমদ বাহাদুর তার বাসায় অবস্থান করার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি টিম তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ওসি জানান, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights