কাজিপুরে ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম মনসুর আলী আধুনিক অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদা খাতুন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলুসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights