কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুন লাগার পর পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা।

রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার বলেন, কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানান যায়নি।

এছাড়া, আগুনে হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights