কালিয়াকৈরে কৃষি খামারীদের মাঝে বিনামূল্যে ঘাস কাটার মেশিন বিতরণ
কালিয়াকৈর (গাজীপুর)স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষিখামারীদের মাঝে ঘাস কাটার ১৩টি মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান,ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মামুনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম অভি প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে ঘাস কাটার মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে গবাদিপশুর খাদ্য সংগ্রহ সহজ হবে কৃষকরা উপকৃত হবেন।
