কালিয়াকৈরে রমজানে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় শুরুর আগেই মালামাল শেষ

কালিয়াকৈর ( গাজীপুর)থেকে, জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার থেকে মাস ব্যাপী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় উদ্বোধনের আগেই বিক্রয় শেষ হয়ে গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ আব্দুল আলিম অভি,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভ্যাটেরিনারি সার্জন ডাঃ মামুনুর রহমান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাক্তার মিজানুর রহমান জানান সুলভ মূল্যে বিক্রয়ের জন্য প্রতিদিন ৭০ টাকা কেজি হিসেবে ৩০ লিটার দুধ,সাড়ে ৯টাকা পিচ হিসেবে ১হাজার ডিম ও ১শ ৮০ টাকা কেজি মুল্যে ২০ কেজি ব্রয়লার মুরগী বিক্রির পরিকল্পনা করেছি কিন্তু যোগানের চেয়ে চাহিদা বেশি থাকায় অল্প সময়ে মালামাল বিক্রয় হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights