কালিয়াকৈরে সাবরেজিস্টার অফিসে দলিল লেখকদের উপচে পরা ভিড়
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাবরেজিস্টার অফিসে দলিল দাতা,গ্রহীতা ও লেখকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রায় তিনশত দলিল রেজিষ্ট্রেশন করার অপেক্ষারত মানুষেরা ভিড় করেছে
সাবরেজিস্টার অফিস সুত্র জানায়, গত ২৯ জানুয়ারি সাবরেজিস্টার বদলি হবার পর থেকে কালিয়াকৈরের সকল দলিল রেজিষ্ট্রেশন বন্ধ থাকে।এর পর
দীর্ঘ ৩২ দিন পর জেলার কাপাসিয়া সাবরেজিষ্টার অফিস থেকে উসমান গনী পার্টটাইম হিসেবে কালিয়াকৈরে দলিল রেজিষ্ট্রেশন করতে আসেন।এ সংবাদ জানাজানি হলে প্রায় তিনশতাধীক দলিল রেজিষ্ট্রেশন করার জন্য ভিড় জমায়।
এ বিষয়ে জানতে চাইলে সাবরেজিস্টার বলেন,দীর্ঘ দিন বন্ধ থাকায় আজ এতো ভিড় লেগেছে। ভিড়ের সুযোগে ত্রুটিপুর্ন কাগজ পত্র দিয়ে দলিল রেজিষ্ট্রেশন হচ্ছে নাকি এমন প্রশ্নের উত্তরে বলেন নির্ভুল দলিল রেজিষ্ট্রেশনের জন্য সাধ্যমত চেষ্টা করছি।
