কালিয়াকৈরে ক্যাডার বৈষম্য নিরসনে বঙ্গবন্ধু সরকারি কলেজে কর্মবিরতি

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকরা। সকালে কালিয়াকৈরে অবস্থিত কলেজ ক্যাম্পাসে সমিতির কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগমের নেতৃত্বে কলেজের সকল শিক্ষকগণ উক্ত কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ এই স্লোগানকে সামনে রেখে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন দপ্তর সৃষ্টি, প্রয়োজনীয় পদসৃজন, চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদানসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

আজ ১০ অক্টোবর চলমান সর্বাত্মক কর্মবিরতি চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এর আগে একই দাবিতে ২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান,যুগ্ন সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরুন্নেছা মিনুসহ সকল বিভাগীয় প্রধানগণ ও কলেজের সকল শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights