কালুরঘাট সেতুতে ট্রেন চলবে ২ নভেম্বর

কালুরঘাট সেতু ৯২ বছরের পুরোনো। কক্সবাজারে রুটে ট্রেন চলাচলের জন্য এ সেতু সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

টানা তিনমাস কাজ শেষে আগামী ২ নভেম্বর এ সেতুতে পরীক্ষামূলকভাবে চলবে ট্রেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর এ রেললাইন উদ্বোধন করবেন।
চট্টগ্রাম রেল স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি কালুরঘাট সেতু হয়ে কক্সবাজার যাবে।

রেলওয়ে বিভাগীয় প্রধান প্রকৌশলী (১) এম এ হাসান মুকুল বলেন, ৩১ অক্টোবরের মধ্যে সেতুর সংস্কার কাজ শেষ করার কথা ছিল। তবে এখন আরও কয়েকমাস বাড়তি সময় লাগতে পারে। তবে, আমরা চেষ্টা করছি এর আগেই কাজ শেষ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights