কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল।
বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights