কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি: ২৮.১০.২০২৬
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মোটর-ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক নেতৃবৃন্দ, মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিআরটিএ কর্মকর্তা-কর্মচারী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিআরটিএ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নুর সাফার সঞ্চালনায়
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দিন, পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম মোহাইমেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র,
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, ট্যাংক-লড়ি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক ব্যবস্থা নিরাপদ করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। যানবাহনের ফিটনেস থেকে শুরু করে সকল চালকদের প্রশিক্ষিত করার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে তুলতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। সড়কে নির্দিষ্ট ট্রাফিক আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এ কারণে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। এসময় ৪জন চালককে শ্রেষ্ঠ চালকের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
আলোচনা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি রোড শো অনুষ্ঠিত হয়।
