কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত কম্বলের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০০টি এবং আশার শিক্ষা প্রকল্পের জন্য ২০০টিসহ মোট ৪০০টি কম্বল প্রদান করা হয়েছে।

কম্বল গ্রহণকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা প্রকল্পের শিশু ও শিক্ষার্থীদের জন্য আলাদা কম্বল বরাদ্দ করায় শীতে তাদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি শীতার্ত মানুষের কল্যাণে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবীর, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদার রহমান, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোবারক হোসেন প্রমুখ।

এসময় আশার রংপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল এডিশনাল ম্যানেজার খন্দকার মো: আলাউদ্দিন বলেন,প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এই সহায়তা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights