কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়ায় পুকুরে ডুবে সায়েদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ছৈয়দ পাড়ায় এ পানি ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের মো. ফারুকের পুত্র সায়েদ বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। এসময় তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
