“কৃষাণী”
হাসিনা মরিয়ম
গ্রামের এলোমেলো মেঠোপথ দিয়ে কৃষকেরা
হেঁটে যায় তার গরুর পাল নিয়ে,
জমিতে লাঙ্গল চষে
তুলে আনে সোনালী ফসল,
কৃষাণীরা গোলায় তোলে কৃষকের শ্রম,
সোনালী শষ্যদানায় ভরে যায় কৃষাণীর উঠোন,
ঘাম ঝরে লেপ্টে থাকে ফসলের শরীরে…
উঠোন জুড়ে হেসে উঠে কৃষাণীর সুখ,
সারা বছর জুড়ে
এই দিনটির অপেক্ষায় ছিল সে..
তার সন্তান থাকে যেন দুধে -ভাতে,
নিংড়ে বের করে আনে মাঠ থেকে শষ্যের কণা,
কৃষকের ভালবাসা পরতে পরতে লেগে থাকে,
কৃষাণীর আঁচল ভরে যায়
কৃষকের ভালবাসায়…।।
